মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

বিদ্যুৎ খরচের অজুহাতে প্রশ্ন

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ৬ মাসেও চালু হয়নি এসি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের সুবিধার্থে স্থাপন করা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ছয় মাস পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি। এতে তীব্র গরমে নামাজ আদায়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

মসজিদ প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে কেন্দ্রীয় মসজিদে কয়েকটি এসি স্থাপন করা হয়। তবে স্থাপনের পর থেকে এখন পর্যন্ত একটি এসিও চালু করা হয়নি।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের দাবি করেন, ডাকসুর উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে প্রায় আড়াই কোটি টাকার উন্নয়নকাজ এবং একাধিক এসি স্থাপন করা হয়েছে। তবে বিদ্যুৎ ব্যয়ের অজুহাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসিগুলো চালু করছে না।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান প্রশাসন রাজনৈতিক কারণে ডাকসুর উদ্যোগে আনা এসব এসি চালু করতে অনীহা দেখাচ্ছে। যদিও এ অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হওয়ায় তিনি নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন। এসি চালুর কথা শুনলেও কয়েক মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।

আরেক শিক্ষার্থী আসিফ ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলেও কেন্দ্রীয় মসজিদের উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়েনি। তার মতে, গুরুত্বপূর্ণ এই মসজিদটির আরও উন্নয়ন প্রয়োজন।

মসজিদে নামাজ আদায় করতে আসা স্থানীয় মুসল্লি কাদির উদ্দিনও বলেন, এসি চালু না থাকায় গরমে নামাজ আদায় করতে কষ্ট হয়। অনেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এসি না চালু থাকার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

এদিকে এসিগুলো চালু না হওয়ার কারণ এবং বিদ্যুৎ ঘাটতির বিষয়টি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

#ঢাবি #ঢাবিকেন্দ্রীয়মসজিদ #ঢাকাবিশ্ববিদ্যালয়

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ৬ মাসেও চালু হয়নি এসি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের সুবিধার্থে স্থাপন করা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ছয় মাস পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি। এতে তীব্র গরমে নামাজ আদায়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

মসজিদ প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে কেন্দ্রীয় মসজিদে কয়েকটি এসি স্থাপন করা হয়। তবে স্থাপনের পর থেকে এখন পর্যন্ত একটি এসিও চালু করা হয়নি।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের দাবি করেন, ডাকসুর উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে প্রায় আড়াই কোটি টাকার উন্নয়নকাজ এবং একাধিক এসি স্থাপন করা হয়েছে। তবে বিদ্যুৎ ব্যয়ের অজুহাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসিগুলো চালু করছে না।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান প্রশাসন রাজনৈতিক কারণে ডাকসুর উদ্যোগে আনা এসব এসি চালু করতে অনীহা দেখাচ্ছে। যদিও এ অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে হওয়ায় তিনি নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন। এসি চালুর কথা শুনলেও কয়েক মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।

আরেক শিক্ষার্থী আসিফ ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলেও কেন্দ্রীয় মসজিদের উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়েনি। তার মতে, গুরুত্বপূর্ণ এই মসজিদটির আরও উন্নয়ন প্রয়োজন।

মসজিদে নামাজ আদায় করতে আসা স্থানীয় মুসল্লি কাদির উদ্দিনও বলেন, এসি চালু না থাকায় গরমে নামাজ আদায় করতে কষ্ট হয়। অনেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এসি না চালু থাকার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

এদিকে এসিগুলো চালু না হওয়ার কারণ এবং বিদ্যুৎ ঘাটতির বিষয়টি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত