পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ নারী-পুরুষদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে।
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম শনিবার (১৩ জুন) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিলকিস ইসলাম তিন শতাধিক উপকারভোগী নারী-পুরুষের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ তুলে দেন।
তিনি বলেন, জনগণের সেবা ও উন্নয়নে সরকারের দেওয়া দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন এবং এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬