শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

কষ্ট না কমলে রাজপথে নামার হুঁশিয়ারি

বিএনপির শাসনামলে মানুষ ভালো থাকে না’: চরমোনাই পীর

নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে কথা বলছেন চরমোনাই পীর। বুধবার পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে। ছবি: সংগৃহীত

বিএনপিকে মানুষ বারবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে, তবে দলটির শাসনামলে মানুষ ভালো থাকে না এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই প্রেসনোটের মাধ্যমে তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। তাঁর দাবি, এর প্রভাব গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়বে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারকে তেলের দামে ভর্তুকি দেওয়ার কথাও বলেন তিনি।

গ্যাসের সংকটে মিল-কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হচ্ছে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। তাঁর ভাষ্য, সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ ভালো নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, অপরাধ সংঘটনের আগে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আটক ব্যক্তিদের কেউ কেউ অর্থের বিনিময়ে জামিনে বেরিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

চরমোনাই পীর বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘব না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হবে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সভাপতিত্ব করেন। এ সময় দলের নবগঠিত ১৫টি কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়।

#বিএনপি #চরমোনাইপীর #ইসলামীআন্দোলন

চেকপোস্ট

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির শাসনামলে মানুষ ভালো থাকে না’: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপিকে মানুষ বারবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে, তবে দলটির শাসনামলে মানুষ ভালো থাকে না এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই প্রেসনোটের মাধ্যমে তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। তাঁর দাবি, এর প্রভাব গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়বে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারকে তেলের দামে ভর্তুকি দেওয়ার কথাও বলেন তিনি।

গ্যাসের সংকটে মিল-কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হচ্ছে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। তাঁর ভাষ্য, সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ ভালো নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, অপরাধ সংঘটনের আগে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আটক ব্যক্তিদের কেউ কেউ অর্থের বিনিময়ে জামিনে বেরিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

চরমোনাই পীর বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘব না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হবে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সভাপতিত্ব করেন। এ সময় দলের নবগঠিত ১৫টি কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত