আগামীতে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন নির্দলীয় প্রতীকে আয়োজনের বিধান করা হয়েছে। এর অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সাধারণ সদস্য পদের জন্য নির্ধারিত ১২টি প্রতীক হলো উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচনি ব্যয়ের জন্য প্রার্থী বা তার এজেন্টকে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের নির্দেশনাও রাখা হয়েছে। ২০ হাজার টাকার বেশি লেনদেন ব্যাংকিং মাধ্যম ছাড়া করা যাবে না।
এ ছাড়া চেয়ারম্যান পদে মনোনয়নপত্রের সঙ্গে ১২ ডিজিটের টিআইএন সনদ ও আয়কর রিটার্নের কপি, হলফনামায় তথ্য স্পষ্টীকরণ এবং নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির ক্ষমতা বাড়ানোর মতো বিভিন্ন সংশোধনী আনা হয়েছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইউনিয়ন পরিষদ নির্বাচনসংক্রান্ত বিধিমালা ও সাম্প্রতিক গেজেট প্রকাশ করা হয়েছে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬