কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা। তার বাবার নাম হারুন অর রশিদ।
অভিযোগ রয়েছে, নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি সরকারি বিভিন্ন নথিপত্র জাল করেন।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জাল করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।
সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬