পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার পেচাকোলা বাজার ও ডাকবাংলো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নুসরাত মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত নুরনবীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে বেড়া মেডিকেল হলের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (ঘ) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় ছিলেন বেড়া মডেল থানার এসআই আলী আজমের নেতৃত্বে পুলিশের একটি দল।
অভিযান শেষে ফার্মেসি দুটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ জব্দ করা হয়।
জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬