বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ঘোষণার কথা আয়োজকদের

পাকিস্তানি শিল্পীদের সব কনসার্ট স্থগিত, নিরাপত্তায় শেষ মুহূর্তে বাতিল

পাকিস্তানি শিল্পীদের সব কনসার্ট স্থগিত পাকিস্তানি শিল্পীদের সব কনসার্ট স্থগিত।

নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের দুটি কনসার্ট। আয়োজকদের দাবি, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজনের অনুমতি মেলেনি।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’ নিবেদিত ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড ভয়েস অব জুনুন, জাল দ্য ব্যান্ড ও রক্সেন (ফিচারিং)-এর পারফর্ম করার কথা ছিল।

তাদের সঙ্গে মঞ্চে বাংলাদেশের নেমেসিস, লেভেল ফাইভ, শিরোনামহীন ও নগর বাউল (জেমস)-এরও সংগীত পরিবেশনের কথা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কনসার্টটির এক আয়োজক জানান, শিল্পীদের অগ্রিম পারিশ্রমিকসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে হচ্ছে।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

একই কারণে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের কনসার্টও স্থগিত করা হয়েছে। রাজধানীর পূর্বাচলের সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে পরদিন ব্যান্ডটির পারফর্ম করার কথা ছিল। অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রাইম ওয়েভ কমিউনিকেশন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া কনসার্টগুলোর নতুন তারিখ দ্রুত ঘোষণা করা হবে।

এ ছাড়া আরও তিন বিদেশি শিল্পীকে নিয়ে আয়োজিত তিনটি কনসার্টও স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

#কাভিশ #পাকিস্তানিশিল্পী #কনসার্টস্থগিত

চেকপোস্ট

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পাকিস্তানি শিল্পীদের সব কনসার্ট স্থগিত, নিরাপত্তায় শেষ মুহূর্তে বাতিল

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের দুটি কনসার্ট। আয়োজকদের দাবি, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজনের অনুমতি মেলেনি।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’ নিবেদিত ‘ম্যাক্স রিপাবলিক’ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড ভয়েস অব জুনুন, জাল দ্য ব্যান্ড ও রক্সেন (ফিচারিং)-এর পারফর্ম করার কথা ছিল।

তাদের সঙ্গে মঞ্চে বাংলাদেশের নেমেসিস, লেভেল ফাইভ, শিরোনামহীন ও নগর বাউল (জেমস)-এরও সংগীত পরিবেশনের কথা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কনসার্টটির এক আয়োজক জানান, শিল্পীদের অগ্রিম পারিশ্রমিকসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে হচ্ছে।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

একই কারণে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের কনসার্টও স্থগিত করা হয়েছে। রাজধানীর পূর্বাচলের সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে পরদিন ব্যান্ডটির পারফর্ম করার কথা ছিল। অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রাইম ওয়েভ কমিউনিকেশন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া কনসার্টগুলোর নতুন তারিখ দ্রুত ঘোষণা করা হবে।

এ ছাড়া আরও তিন বিদেশি শিল্পীকে নিয়ে আয়োজিত তিনটি কনসার্টও স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত