ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সরকারি নির্দেশনা অনুযায়ী যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, অনেক কর্মকর্তা নির্ধারিত সময়ের ৩০ মিনিট থেকে প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত বিলম্বে অফিসে উপস্থিত হয়েছেন।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা সকাল ৯টার কিছু পর অফিসে এলেও অধিকাংশ কর্মকর্তা নির্ধারিত সময়ের পরে উপস্থিত হন।
তথ্যানুসারে, উপজেলা প্রকৌশলী সকাল ৯টা ১০ মিনিটে, হিসাবরক্ষণ কর্মকর্তা ৯টা ১৫ মিনিটে, খাদ্য কর্মকর্তা ৯টা ২০ মিনিটে, কৃষি কর্মকর্তা ৯টা ২৫ মিনিটে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৯টা ৩০ মিনিটে, যুব উন্নয়ন কর্মকর্তা ৯টা ৩৭ মিনিটে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সকাল ১০টা ১০ মিনিটে অফিসে আসেন।
এছাড়া দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, পাট উন্নয়ন কর্মকর্তা ও তথ্যকেন্দ্র কর্মকর্তাকে অফিসে দেখা যায়নি বলে অভিযোগ করা হয়েছে।
আইসিটি কর্মকর্তার অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। পরে সকাল ১১টা ২৫ মিনিটে তিনি অফিসে আসেন। বিলম্বের কারণ হিসেবে তিনি ব্যাংকে থাকার কথা জানান।
এদিকে, কিছু দপ্তরে প্রধান কর্মকর্তা উপস্থিত থাকলেও সহকারী কর্মকর্তা ও কর্মচারীদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। আবার কোথাও অধস্তন কর্মচারীরা সময়মতো এলেও প্রধান কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রের দাবি, কিছু কর্মকর্তা নিয়মিত দেরিতে অফিসে আসেন এবং মাঠপর্যায়ে কাজের অজুহাতে ব্যক্তিগত কাজে সময় ব্যয় করেন। বিশেষ করে বাইরে অবস্থানকারী কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী যথাসময়ে অফিসে উপস্থিত থেকে জনসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা নির্ধারিত সময়ে অফিসে আসেননি, তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হবে।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬