শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ল্প দামে মাংস পেয়ে স্বস্তিতে ক্রেতারা

সিরাজগঞ্জে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি, কান্দাপাড়া হাটে উপচে পড়া ভিড়

ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া হাটখোলা। সেখানে মাত্র ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টাটকা গরুর মাংস।

সকাল থেকেই এই বিশেষ দামে মাংস কেনার জন্য স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। বাজারের অন্যান্য জায়গার তুলনায় অনেক কম দামে মাংস পাওয়া যাওয়ায় হাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা জানান, বর্তমান বাজার দরের তুলনায় এ দামে গরুর মাংস পাওয়া তাদের জন্য বড় স্বস্তি। ফলে সকাল থেকেই কান্দাপাড়া হাটখোলার অস্থায়ী মাংসের দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়।

তবে এ ধরনের কম দামে বিক্রির পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।

#সিরাজগঞ্জ #গরুর_মাংস #কান্দাপাড়া_হা

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি, কান্দাপাড়া হাটে উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া হাটখোলা। সেখানে মাত্র ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টাটকা গরুর মাংস।

সকাল থেকেই এই বিশেষ দামে মাংস কেনার জন্য স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। বাজারের অন্যান্য জায়গার তুলনায় অনেক কম দামে মাংস পাওয়া যাওয়ায় হাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা জানান, বর্তমান বাজার দরের তুলনায় এ দামে গরুর মাংস পাওয়া তাদের জন্য বড় স্বস্তি। ফলে সকাল থেকেই কান্দাপাড়া হাটখোলার অস্থায়ী মাংসের দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়।

তবে এ ধরনের কম দামে বিক্রির পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত