সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

‎চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।সভায় চট্টগ্রাম জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং গোখাদ্য বিতরণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ ছাড়া মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আগামী শনিবার জেলার সব সরকারি অফিস ও সরকারি আবাসনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান জেলা প্রশাসক।সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত