শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

ক্ষমতায় এসে অবস্থান বদলের অভিযোগ

সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনের দাবি এনসিপির

ছবি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার পরিকল্পিতভাবে টালবাহানা করে জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কারের বিষয়টি এড়িয়ে যেতে চায়।

শনিবার (৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনো ধরনের ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না।

তিনি বলেন, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে। অভিযোগ করে তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর এখন এর বিরোধিতা করছেন। এর মাধ্যমে জনগণের প্রত্যাশাকেই উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।

#এনসিপি #নাহিদইসলাম #সাংবিধানিকসংস্কার

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠনের দাবি এনসিপির

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার পরিকল্পিতভাবে টালবাহানা করে জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কারের বিষয়টি এড়িয়ে যেতে চায়।

শনিবার (৯ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনো ধরনের ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না।

তিনি বলেন, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে। অভিযোগ করে তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর এখন এর বিরোধিতা করছেন। এর মাধ্যমে জনগণের প্রত্যাশাকেই উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত