গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বেদগ্রাম মোড়ে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহর নির্দেশনায় বেদগ্রাম মোড়ে চেকপোস্ট বসানো হয়।
রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস চেকপোস্টে পৌঁছালে ডিবির সদস্যরা বাসটিতে তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা চারজনকে সন্দেহ হলে তাদের আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬