সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কারেন্ট ও রিং জাল জব্দ করে ধ্বংস

নরসিংদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৭১ হাজার

ছবি : চেকপোস্ট

নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং তিনজনকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাধবদী হাটের খোলা মাঠে প্রকাশ্যে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়-বিক্রয় ও মজুদের চিত্র পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজন জাল ক্রয়-বিক্রয় ও সংরক্ষণকারীকে আটক করা হয়।

পরে সংশ্লিষ্ট আইনে তাদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও রিং জাল, যার আনুমানিক মূল্য প্রায় দেড় থেকে দুই কোটি টাকা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব অবৈধ জাল দেশের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। পরে নরসিংদীর মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন এলাকায় জব্দ করা সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। এছাড়া র‍্যাব, মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

মামলার প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

প্রশাসন জানিয়েছে, অবৈধ কারেন্ট জাল ও রিং জালের উৎপাদন, মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান চালানো হবে। মৎস্যসম্পদ ধ্বংসে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

Image

#নরসিংদীসংবাদ #অবৈধজালবিরোধীঅভিযান #মৎস্যসম্পদরক্ষা

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নরসিংদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৭১ হাজার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং তিনজনকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাধবদী হাটের খোলা মাঠে প্রকাশ্যে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়-বিক্রয় ও মজুদের চিত্র পাওয়া যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজন জাল ক্রয়-বিক্রয় ও সংরক্ষণকারীকে আটক করা হয়।

পরে সংশ্লিষ্ট আইনে তাদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও রিং জাল, যার আনুমানিক মূল্য প্রায় দেড় থেকে দুই কোটি টাকা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব অবৈধ জাল দেশের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। পরে নরসিংদীর মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন এলাকায় জব্দ করা সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। এছাড়া র‍্যাব, মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

মামলার প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

প্রশাসন জানিয়েছে, অবৈধ কারেন্ট জাল ও রিং জালের উৎপাদন, মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান চালানো হবে। মৎস্যসম্পদ ধ্বংসে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত