বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সম্প্রীতির সমাজ গঠনে দিরাই পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিরাই উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রতিনিধি কুদরত পাশা।

সভায় বক্তারা জানান, আগামী সেপ্টেম্বর মাসে পিএফজির উদ্যোগে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা, ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ে পিস ইভেন্ট এবং ওয়াইপিএজি (YPAG)-এর ফলোআপ সভা আয়োজন করা হবে।

বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

সভায় বক্তব্য দেন পিএফজি সদস্য শাহ আলম, আলী আহমদ খান, সালাহ উদ্দিন তালুকদার, সৈদুর রহমান তালুকদার, জুয়েল আহমদ, মজিদা খাতুন, শাম্মি আক্তার, সুলতানা রাজিয়া, লিলি বেগম, রুপিয়া বেগম, হাফসা বেগম, পারভীন বেগম, ওয়েভ সদস্য ফরিদা আক্তার, রাহেলা বেগম এবং ওয়াইপিএজির লিপিকা বর্মন ও দূরপতি নন্দীসহ অন্যান্য সদস্যরা।

#দিরাই #শান্তি_ও_সম্প্রীতি #পিএফজি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সম্প্রীতির সমাজ গঠনে দিরাই পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিরাই উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রতিনিধি কুদরত পাশা।

সভায় বক্তারা জানান, আগামী সেপ্টেম্বর মাসে পিএফজির উদ্যোগে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা, ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ে পিস ইভেন্ট এবং ওয়াইপিএজি (YPAG)-এর ফলোআপ সভা আয়োজন করা হবে।

বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

সভায় বক্তব্য দেন পিএফজি সদস্য শাহ আলম, আলী আহমদ খান, সালাহ উদ্দিন তালুকদার, সৈদুর রহমান তালুকদার, জুয়েল আহমদ, মজিদা খাতুন, শাম্মি আক্তার, সুলতানা রাজিয়া, লিলি বেগম, রুপিয়া বেগম, হাফসা বেগম, পারভীন বেগম, ওয়েভ সদস্য ফরিদা আক্তার, রাহেলা বেগম এবং ওয়াইপিএজির লিপিকা বর্মন ও দূরপতি নন্দীসহ অন্যান্য সদস্যরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত