মেট্রোরেল স্টেশনগুলোর নিচে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ ভাসমান স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেট্রোরেল স্টেশনগুলোর নিচে গড়ে ওঠা অবৈধ ভাসমান স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের পথ পরিষ্কার করা হয়।
অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একজন ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও জনসাধারণের জন্য নির্ধারিত স্থান দখলমুক্ত রাখতে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সংস্থাটি আরও জানায়, রাজধানীতে শৃঙ্খলাপূর্ণ নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে অবৈধ দখল ও ফুটপাত দখলের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬