বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২৫ জুলাই সুফিবাদী সুন্নী মহাসমাবেশ

সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি তুলে ধরল সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরাম

ছবি : চেকপোস্ট

দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজার-খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের বিচার, নারী-শিশু নির্যাতন বন্ধ এবং মাদক ব্যবসা নির্মূলের দাবিতে আগামী ২৫ জুলাই (২০২৬) শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ।

মহাসমাবেশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরাম

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমান পরিস্থিতিতে মাজার-খানকায় হামলা, মব সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, মাদক বিস্তারসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আউলিয়ায়ে কেরামের মাজার ও খানকাগুলোতে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

তারা বলেন, ইসলামের শান্তি, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আউলিয়ায়ে কেরামের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই মাজার ও খানকায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে মাদক ব্যবসা বন্ধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, খুন-সন্ত্রাসের বিচার এবং শিক্ষাঙ্গনে নৈতিক শিক্ষা চালুর দাবিও তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরাম সুন্নী উলামা, পীর-মাশায়েখ ও তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আগামী ২৫ জুলাইয়ের মহাসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও সুন্নী তরিকতপন্থীদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

#সুফিবাদী_সুন্নী_মহাসমাবেশ #সুন্নী_ঐক্য #সোহরাওয়ার্দী_উদ্যান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি তুলে ধরল সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরাম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজার-খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের বিচার, নারী-শিশু নির্যাতন বন্ধ এবং মাদক ব্যবসা নির্মূলের দাবিতে আগামী ২৫ জুলাই (২০২৬) শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ।

মহাসমাবেশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরাম

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমান পরিস্থিতিতে মাজার-খানকায় হামলা, মব সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, মাদক বিস্তারসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আউলিয়ায়ে কেরামের মাজার ও খানকাগুলোতে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

তারা বলেন, ইসলামের শান্তি, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আউলিয়ায়ে কেরামের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই মাজার ও খানকায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে মাদক ব্যবসা বন্ধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, খুন-সন্ত্রাসের বিচার এবং শিক্ষাঙ্গনে নৈতিক শিক্ষা চালুর দাবিও তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরাম সুন্নী উলামা, পীর-মাশায়েখ ও তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আগামী ২৫ জুলাইয়ের মহাসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও সুন্নী তরিকতপন্থীদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত