হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার দাউদনগর বাজার থেকে সিনেমা হল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে গোপাল মিষ্টান্ন ভান্ডার, মাসুম সুইটমিট, সুমাইয়া বেকারি ও আলী মসলা ঘর এই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের পণ্যের গুণগত মান বজায় রাখা, খাদ্যপণ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬