সুনামগঞ্জের ছাতক উপজেলায় দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার উপজেলার কালারুকা পয়েন্ট এলাকায় যুবসমাজ ও সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ বিভাগের কাছে বারবার অভিযোগ জানিয়েও কার্যকর সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নামেন।
বিক্ষোভকারীরা কালারুকা পয়েন্টে অবস্থান নিয়ে বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের প্রতিনিধি পাপলু মিয়া, তারু মিয়া, জুবায়ের, সালেহ, সুমন, সুয়েব, দুল মিয়া, লাহিন ও সাগর হোসাইনসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস দেয়। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে প্রায় দুই ঘণ্টা পর ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে এলাকাবাসী সতর্ক করে বলেছেন, দ্রুত লোডশেডিং সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬