মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কমিটির উদ্যোগে কর্মসূচি চূড়ান্ত

মাধবপুরে ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি সভা, ২৬ আগস্ট জশনে জুলুছ

ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত মাধবপুর উপজেলা শাখার সভাপতি ধনু মেম্বার। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম।

সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা ইউসুফ আনছারী, মাওলানা হরমুজ আলী, মাওলানা রফিকুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এখলাছুর রহমান সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান আজিজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকিউর রহমান, সদস্য মাওলানা আজিজুর রহমান, শায়ের হাফেজ আবজল হোসাইন, শায়ের তানবির এবং ছাত্রসেনা মাধবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সম্প্রীতি, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

সভায় ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান পরিচালনার জন্য আর্থিক তহবিল গঠন, আপ্যায়ন উপ-কমিটি তৈরি এবং আগামী ২৬ আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী জশনে জুলুছ সম্পন্ন করা।

সভা শেষে অনুষ্ঠান সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ সালাতু সালাম ও দোয়া অনুষ্ঠিত হয়।

#হবিগঞ্জ_সংবাদ #মাধবপুর_জশনে_জুলুছ #ঈদে_মিলাদুন্নবী

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মাধবপুরে ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি সভা, ২৬ আগস্ট জশনে জুলুছ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত মাধবপুর উপজেলা শাখার সভাপতি ধনু মেম্বার। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম।

সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা ইউসুফ আনছারী, মাওলানা হরমুজ আলী, মাওলানা রফিকুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এখলাছুর রহমান সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান আজিজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকিউর রহমান, সদস্য মাওলানা আজিজুর রহমান, শায়ের হাফেজ আবজল হোসাইন, শায়ের তানবির এবং ছাত্রসেনা মাধবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সম্প্রীতি, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

সভায় ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান পরিচালনার জন্য আর্থিক তহবিল গঠন, আপ্যায়ন উপ-কমিটি তৈরি এবং আগামী ২৬ আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী জশনে জুলুছ সম্পন্ন করা।

সভা শেষে অনুষ্ঠান সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ সালাতু সালাম ও দোয়া অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত