গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ বাইন শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগপত্রে শৈলেন্দ্র নাথ বাইন জানান, তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি উল্লেখ করেন, বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশ নিতে পারছেন না।
বর্তমান পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব নয় জানিয়ে তিনি সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এরই ধারাবাহিকতায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পদত্যাগপত্রের শেষে শৈলেন্দ্র নাথ বাইন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬