রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

এক হাজার হুতি যোদ্ধা নিহত

ইয়েমেনে রক্তক্ষয়ী লড়াই, মাসেই ঝরল ১৫০০ প্রাণ

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘাতে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি। ছবি: আল মাসিরাহ টিভি

ইয়েমেনের লোহিত সাগরসংলগ্ন কৌশলগত উপকূলীয় এলাকায় এক মাস ধরে চলা সংঘাতে ১ হাজার ৫০০-এর বেশি সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক বাহিনীর সদস্য রয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জুমহুরিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন সরকারের সমর্থক ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের এক বিবৃতিতে গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংঘাতের হতাহতের এই তথ্য দেওয়া হয়েছে।

বিবৃতি অনুযায়ী, ওই সময়ে সরকারি যৌথ বাহিনীর ৫০০-এর বেশি সদস্য নিহত এবং অন্তত ১ হাজার ৫০০ জন আহত হয়েছেন। একই সময়ে সরকারি বাহিনীর পাল্টা সামরিক অভিযানে ১ হাজারের বেশি হুতি যোদ্ধা নিহত এবং আরও কয়েক হাজার আহত হওয়ার দাবিও করা হয়েছে।

তবে যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া এসব হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা।

সম্প্রতি ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে প্রায় নয় ঘণ্টার তীব্র লড়াইয়ের পর সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ওই সংঘাতে সৌদি আরব-সমর্থিত বাহিনীর শীর্ষ কমান্ডারদের সম্মুখসারিতে দেখা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর ফলে উপকূলীয় অঞ্চল ও কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হুতি বিদ্রোহীরা ওই অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করার দাবি করলেও দখলকৃত এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন হামলা অব্যাহত রয়েছে।

লোহিত সাগর ও বাব আল-মান্দেবের কৌশলগত গুরুত্বের কারণে ইয়েমেনের এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

#ইয়েমেন #হুতি #লোহিতসাগর

চেকপোস্ট

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে রক্তক্ষয়ী লড়াই, মাসেই ঝরল ১৫০০ প্রাণ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের লোহিত সাগরসংলগ্ন কৌশলগত উপকূলীয় এলাকায় এক মাস ধরে চলা সংঘাতে ১ হাজার ৫০০-এর বেশি সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক বাহিনীর সদস্য রয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জুমহুরিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন সরকারের সমর্থক ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের এক বিবৃতিতে গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংঘাতের হতাহতের এই তথ্য দেওয়া হয়েছে।

বিবৃতি অনুযায়ী, ওই সময়ে সরকারি যৌথ বাহিনীর ৫০০-এর বেশি সদস্য নিহত এবং অন্তত ১ হাজার ৫০০ জন আহত হয়েছেন। একই সময়ে সরকারি বাহিনীর পাল্টা সামরিক অভিযানে ১ হাজারের বেশি হুতি যোদ্ধা নিহত এবং আরও কয়েক হাজার আহত হওয়ার দাবিও করা হয়েছে।

তবে যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া এসব হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা।

সম্প্রতি ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে প্রায় নয় ঘণ্টার তীব্র লড়াইয়ের পর সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ওই সংঘাতে সৌদি আরব-সমর্থিত বাহিনীর শীর্ষ কমান্ডারদের সম্মুখসারিতে দেখা যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর ফলে উপকূলীয় অঞ্চল ও কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হুতি বিদ্রোহীরা ওই অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করার দাবি করলেও দখলকৃত এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন হামলা অব্যাহত রয়েছে।

লোহিত সাগর ও বাব আল-মান্দেবের কৌশলগত গুরুত্বের কারণে ইয়েমেনের এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত