সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ১৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত সন্দেহে ২-৩ জন ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে র্যাব।
রোববার (১৩ সেপ্টেম্বর) র্যাব-৯-এর মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল তাহিরপুর থানার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা মদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬