রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দাবি রাষ্ট্রসংলাপ ফোরামের

মাশরাফি-সাকিব-জয়া-শাওনসহ ৯০ জনের বিরুদ্ধে দুদকে আবেদন

মাশরাফি বিন মুর্তজা, জয়া আহসান, মেহের আফরোজ শাওন ও মুন্নী সাহা (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক, গণমাধ্যম, ক্রীড়া ও শিক্ষা অঙ্গনের ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)। তালিকায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, অভিনেতা ফেরদৌস আহমেদ, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন এবং সাংবাদিক মুন্নী সাহাসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের নাম রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান বরাবর আবেদনটি জমা দেয়।

আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়-ব্যয়ের হিসাব, সম্পদের উৎস, ব্যাংক লেনদেন, সরকারি অনুদান এবং বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণের তথ্য যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।

রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস জানান, আবেদনটি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুদক সচিব। তার ভাষ্য অনুযায়ী, তালিকায় বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের ৫০ জন, গণমাধ্যমের ১১ জন, ক্রীড়াঙ্গনের ৬ জন এবং শিক্ষা অঙ্গনের ২৪ জনের নাম রয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, বিগত সরকারের সময়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন, সরকারি অর্থ ও সুযোগ-সুবিধার অপব্যবহার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে জড়িত থাকতে পারেন।

আবেদনকারীরা আরও দাবি করেন, তালিকাভুক্ত ব্যক্তিদের বৈধ আয়ের সঙ্গে দৃশ্যমান সম্পদ ও জীবনযাত্রার সামঞ্জস্য রয়েছে কি না, সম্পদের উৎস, ব্যাংক ও অন্যান্য আর্থিক লেনদেন এবং সরকারি অনুদান বা প্রাতিষ্ঠানিক সুবিধা গ্রহণের বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন।

এ ছাড়া তালিকাভুক্ত কয়েকজন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বা সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থায়ন কিংবা সহযোগিতা করে থাকতে পারেন বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম।

বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের তালিকায় ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অরুণা বিশ্বাস, শমী কায়সার, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, জ্যোতিকা জ্যোতিসহ ৫০ জনের নাম রয়েছে।

গণমাধ্যমের তালিকায় নাঈমুল ইসলাম খান, মুন্নী সাহা, সুভাষ সিংহ রায়, সৈয়দ ইশতিয়াক রেজা, আহমেদ জোবায়ের, নাসিমা খান মন্টি, প্রণব সাহা, আশরাফুল আলম খোকনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ক্রীড়াঙ্গনের তালিকায় মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাঈমুর রহমান দুর্জয়, কাজী নাবিল আহমেদ, আরিফ খান জয় এবং কাজী মো. সালাহউদ্দীনের নাম রয়েছে।

শিক্ষা অঙ্গনের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল, সাবেক প্রক্টর গোলাম রব্বানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. মীজানুর রহমানসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

উল্লেখ্য, দুদকে অনুসন্ধানের আবেদন করা হয়েছে—এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ করে না। অভিযোগের বিষয়ে তদন্ত বা অনুসন্ধানের পরই প্রকৃত তথ্য নির্ধারিত হবে।

Image

#দুদক #জয়া_আহসান #মাশরাফি

চেকপোস্ট

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মাশরাফি-সাকিব-জয়া-শাওনসহ ৯০ জনের বিরুদ্ধে দুদকে আবেদন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত