রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্ষতিগ্রস্ত তিন গাড়ি

মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর জিপের সংঘর্ষ, অক্ষত সবাই

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বহনকারী সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জিপসহ তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও ইউএনও মো. মেহেদি হাসান, চালক ও দেহরক্ষী আনসার সদস্যরা অক্ষত রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসনের মাসিক সভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ইউএনও।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল ইউএনওকে বহনকারী সরকারি জিপটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) জিপটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

ধাক্কায় সরকারি জিপটি (হবিগঞ্জ-১৬-১০৬৮) সড়কের পাশে চলে যায়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১২-৮৬২৪)ও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় তিনটি গাড়িরই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে ইউএনও, গাড়িচালক ও দেহরক্ষী আনসার সদস্যদের কেউ আহত হননি।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

#হবিগঞ্জ #সড়কদুর্ঘটনা #মাধবপুর

চেকপোস্ট

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর জিপের সংঘর্ষ, অক্ষত সবাই

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বহনকারী সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জিপসহ তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও ইউএনও মো. মেহেদি হাসান, চালক ও দেহরক্ষী আনসার সদস্যরা অক্ষত রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা থেকে হবিগঞ্জ জেলা প্রশাসনের মাসিক সভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ইউএনও।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল ইউএনওকে বহনকারী সরকারি জিপটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৩৬) জিপটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

ধাক্কায় সরকারি জিপটি (হবিগঞ্জ-১৬-১০৬৮) সড়কের পাশে চলে যায়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১২-৮৬২৪)ও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় তিনটি গাড়িরই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে ইউএনও, গাড়িচালক ও দেহরক্ষী আনসার সদস্যদের কেউ আহত হননি।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত