মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আইন আদালত

আইসিটি ট্রাইব্যুনালে জামিন শুনানিতে নতুন মোড়

শাপলা চত্বর মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

আবদুল জলিল মন্ডল। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর-এ ২০১৩ সালের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় রাজসাক্ষী হতে চান পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আবদুল জলিল মণ্ডল

বুধবার ৬ মে আদালতে তার জামিন শুনানিতে আইনজীবী মোহাম্মদ আলী হায়দার এ তথ্য জানান। শুনানি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ, যেখানে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ উপস্থিত ছিলেন।

ঘটনার সময় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। গত ৩০ মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে, গত বছরের ৫ মে এই ঘটনায় জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যেখানে তিনি দ্বিতীয় আসামি।

এদিকে মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ওই ঘটনায় এখন পর্যন্ত চার জেলায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় ১ জন নিহত হন।

ময়নাতদন্ত প্রতিবেদন, কবর শনাক্তকরণ এবং নিহতদের পরিবারের সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

#শাপলা_চত্বর #জলিল_মণ্ডল #আইসিটি_মামলা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শাপলা চত্বর মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর-এ ২০১৩ সালের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় রাজসাক্ষী হতে চান পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আবদুল জলিল মণ্ডল

বুধবার ৬ মে আদালতে তার জামিন শুনানিতে আইনজীবী মোহাম্মদ আলী হায়দার এ তথ্য জানান। শুনানি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ, যেখানে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ উপস্থিত ছিলেন।

ঘটনার সময় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। গত ৩০ মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে, গত বছরের ৫ মে এই ঘটনায় জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যেখানে তিনি দ্বিতীয় আসামি।

এদিকে মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ওই ঘটনায় এখন পর্যন্ত চার জেলায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় ১ জন নিহত হন।

ময়নাতদন্ত প্রতিবেদন, কবর শনাক্তকরণ এবং নিহতদের পরিবারের সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত