মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বসতবাড়িতে অভিযান চালিয়ে আটক

লাখাই পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা সহ কারবারি আটক

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম আজি রহমান, তিনি বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, মুন্না মিয়া এবং অরবিন্দু সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার অভিযান পরিচালনা করেন।

অভিযানে কাটিহারা গ্রামের আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার দিকনির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

#মাদকবিরোধী_অভিযান #লাখাই_সংবাদ #ইয়াবা_আটক

চেকপোস্ট

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

লাখাই পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা সহ কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম আজি রহমান, তিনি বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, মুন্না মিয়া এবং অরবিন্দু সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার অভিযান পরিচালনা করেন।

অভিযানে কাটিহারা গ্রামের আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার দিকনির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত