হবিগঞ্জের লাখাই উপজেলায় বিশেষ অভিযানে ১০০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম মুচি পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক আবু কাউছারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মুচি পাড়ার একটি বসতঘর তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা ড্রামসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা প্রায় ১০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আশন্তি রবিদাস-এর বসতঘরে এই মদ মজুদ ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬