রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সমাধানে নেই স্থায়ী পথ

রোহিঙ্গা সংকট: জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের নয় বছর পূর্তি এবং সংকটের ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় অংশ নেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি এবং তৃতীয় দেশে পুনর্বাসনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। মানবিক সহায়তার পাশাপাশি এর স্থায়ী সমাধান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

আইআরসির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, দীর্ঘ নয় বছর ধরে চলা এই সংকট মোকাবিলায় প্রচলিত পদ্ধতি যথেষ্ট নয়। মানবিক সহায়তার অর্থ কমে আসা এবং বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরে যাওয়ার কারণে নতুন পরিকল্পনা প্রয়োজন।

রোহিঙ্গা মানবাধিকারকর্মী লাকি করিম বলেন, প্রত্যাবাসনের আগে রাখাইনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের শিক্ষা ও জীবিকার সুযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে আয়োজিত প্যানেল আলোচনায় সরকার, আন্তর্জাতিক সংস্থা, দাতা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিই এখন প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।

#প্রত্যাবাসন #রোহিঙ্গা_সংকট #বাংলাদেশ_মিয়ানমার

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রোহিঙ্গা সংকট: জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত