রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

তৈরি হবে ৬০০ কর্মসংস্থান

মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’ বাজারে, বিনিয়োগ ৩০০ কোটি টাকা

ফ্রেশ স্যানিটারিওয়্যারের লোগো। ছবি : সংগৃহীত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) নতুন ব্র্যান্ড ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’ আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে।

শনিবার (২২ আগস্ট) এমজিআইয়ের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩০০ কোটি টাকার বিনিয়োগ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্যানিটারিওয়্যার খাতে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এমসিআইএল। নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে অবস্থিত এমসিআইএলের নিজস্ব কারখানায় তৈরি হবে এসব পণ্য।

কারখানাটিতে প্রতি মাসে প্রায় ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ৬০০-এর বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

ফ্রেশ সিরামিকসের সাফল্যের পর নতুন উদ্যোগ

২০২১ সালে যাত্রা শুরু করা ফ্রেশ সিরামিকস ইতোমধ্যে দেশের সিরামিক খাতে একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের চাহিদা ও বাজারের সম্ভাবনা বিবেচনায় এবার স্যানিটারিওয়্যার খাতে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি।

নারায়ণগঞ্জের কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রেশ স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।

মান ও আস্থাকে গুরুত্ব দিচ্ছে এমসিআইএল

মোস্তফা কামাল বলেন, নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গ্রাহকদের আস্থার ভিত্তিতেই ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে আনা হয়েছে।

তিনি বলেন, গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্রেশ স্যানিটারিওয়্যারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে।

আধুনিক ডিজাইনে নজর

এমজিআইয়ের ডিরেক্টর তানজিমা মোস্তাফা বলেন, বর্তমানে নির্মাণসামগ্রীর বাজারে গ্রাহকদের চাহিদায় পরিবর্তন এসেছে। এখন তারা শুধু বৈচিত্র্য নয়, মান ও নির্ভরযোগ্যতাকেও গুরুত্ব দিচ্ছেন।

তিনি জানান, আধুনিক নকশা, মানসম্মত সিরামিক পণ্য এবং দক্ষতার সমন্বয়ে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় স্যানিটারিওয়্যার সমাধান দেওয়াই ফ্রেশ স্যানিটারিওয়্যারের লক্ষ্য।

Image

#মেঘনা_গ্রুপ #ফ্রেশ_স্যানিটারিওয়্যার #সিরামিক_খাত

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’ বাজারে, বিনিয়োগ ৩০০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) নতুন ব্র্যান্ড ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’ আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে।

শনিবার (২২ আগস্ট) এমজিআইয়ের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩০০ কোটি টাকার বিনিয়োগ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্যানিটারিওয়্যার খাতে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এমসিআইএল। নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে অবস্থিত এমসিআইএলের নিজস্ব কারখানায় তৈরি হবে এসব পণ্য।

কারখানাটিতে প্রতি মাসে প্রায় ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ৬০০-এর বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

ফ্রেশ সিরামিকসের সাফল্যের পর নতুন উদ্যোগ

২০২১ সালে যাত্রা শুরু করা ফ্রেশ সিরামিকস ইতোমধ্যে দেশের সিরামিক খাতে একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের চাহিদা ও বাজারের সম্ভাবনা বিবেচনায় এবার স্যানিটারিওয়্যার খাতে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি।

নারায়ণগঞ্জের কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রেশ স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।

মান ও আস্থাকে গুরুত্ব দিচ্ছে এমসিআইএল

মোস্তফা কামাল বলেন, নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গ্রাহকদের আস্থার ভিত্তিতেই ফ্রেশ স্যানিটারিওয়্যার বাজারে আনা হয়েছে।

তিনি বলেন, গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্রেশ স্যানিটারিওয়্যারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে।

আধুনিক ডিজাইনে নজর

এমজিআইয়ের ডিরেক্টর তানজিমা মোস্তাফা বলেন, বর্তমানে নির্মাণসামগ্রীর বাজারে গ্রাহকদের চাহিদায় পরিবর্তন এসেছে। এখন তারা শুধু বৈচিত্র্য নয়, মান ও নির্ভরযোগ্যতাকেও গুরুত্ব দিচ্ছেন।

তিনি জানান, আধুনিক নকশা, মানসম্মত সিরামিক পণ্য এবং দক্ষতার সমন্বয়ে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় স্যানিটারিওয়্যার সমাধান দেওয়াই ফ্রেশ স্যানিটারিওয়্যারের লক্ষ্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত