শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

লাখাইয়ে দেড় কোটি টাকার রাস্তা আড়াই বছরেই বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলার মর্তুজ আলী ব্রিজ থেকে মুড়িয়াউক ছিদির আলী বাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কটি সংস্কারের আড়াই বছরের মাথায় বেহাল হয়ে পড়েছে। প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে পুনঃসংস্কার করা এই সড়কে এখন শতাধিক খানাখন্দ তৈরি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও যানবাহনের চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে সড়কটির পুনঃসংস্কার করা হয়। তবে আড়াই বছর না পেরোতেই পুরো সড়কজুড়ে প্রায় ২০০টির বেশি স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও প্রায় এক ফুট পর্যন্ত পানি জমে থাকায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে ভাঙনের কারণে প্রতিনিয়ত ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে টমটম ও অটোরিকশা চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

স্থানীয় কয়েকজন টমটম চালক জানান, প্রতিদিন প্রায় দেড় শতাধিক টমটম এই সড়ক দিয়ে চলাচল করে। যাত্রী পরিবহনের সময় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। অনেক সময় জরুরি রোগী হাসপাতালে নিতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হয়।

উপজেলা বিএনপির প্রথম সহ-সভাপতি তাজুল ইসলাম মোল্লা বলেন, তিনি নিজেও মোটরসাইকেলে চলাচলের সময় জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করেন। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া বলেন, ইউনিয়ন পরিষদে নিয়মিত যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার মতে, সঠিকভাবে কাজ করা হলে এত অল্প সময়ের মধ্যে সড়কটির এমন অবস্থা হওয়ার কথা নয়। তাই জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।

সড়কটির কাজের ঠিকাদার আলমগীর হোসেন চৌধুরী বলেন, ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ অনুযায়ী নিয়ম মেনেই কাজ সম্পন্ন করা হয়েছিল। বর্তমানে ভারী যানবাহনের অতিরিক্ত চলাচলের কারণেই সড়কের এমন অবস্থা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুর রহমান এবং লাখাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ইরাজ উদ্দীন দেওয়ানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে মর্তুজ আলী ব্রিজ থেকে মুড়িয়াউক ছিদির আলী বাড়ি ব্রিজ পর্যন্ত সড়কটি দ্রুত পুনঃসংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

#লাখাই #হবিগঞ্জ #সড়কসংস্কার

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

লাখাইয়ে দেড় কোটি টাকার রাস্তা আড়াই বছরেই বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত