রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

লক্ষ্মীপুরে সাংবাদিক আলী আজগর রবিনের ওপর হামলার অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবি

ছবি: চেকপোস্ট

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাংবাদিক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আলী আজগর রবিনের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, স্থানীয় কথিত মাদক ব্যবসায়ী সাগর নেপাল ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়। এতে গুরুতর আহত হন আলী আজগর রবিন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা আহত রবিনের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে এবং আহত রবিনের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

লক্ষ্মীপুরে সাংবাদিক আলী আজগর রবিনের ওপর হামলার অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাংবাদিক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আলী আজগর রবিনের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, স্থানীয় কথিত মাদক ব্যবসায়ী সাগর নেপাল ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়। এতে গুরুতর আহত হন আলী আজগর রবিন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা আহত রবিনের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে এবং আহত রবিনের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত