রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে বাংলাদেশে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র এবং ইসিবি চত্বরে ভাঙচুরের শিকার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ফুয়াদ বলেন, রাজনৈতিক দুর্বৃত্তপনা, চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলের অভিযোগ থাকলেও রাতের আঁধারে একটি জনকল্যাণমূলক স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তার দাবি, ১৯৭৪ সাল থেকে এই কেন্দ্র থেকে বিভিন্ন শ্রেণির মানুষ চিকিৎসা ও টিকাদান সেবা পেয়ে আসছেন।
তিনি অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্র থেকে মালামাল ও সরঞ্জাম লুটপাটের সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আগাম দোষী না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করার দাবি জানান তিনি।
ফুয়াদ আরও বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনার পর রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, দখল ও চাঁদাবাজির অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনায় নাগরিকের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ করে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর দাবি জানান এবি পার্টির এই নেতা।
এদিকে, ভাঙচুরের পরও সোমবার সকালে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের টিকাদান কার্যক্রম সীমিত পরিসরে চালু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬