সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

আঞ্চলিক সহযোগিতা নিয়েও মতবিনিময়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের বৈঠক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তাদের আগের বৈঠকগুলোর কথাও স্মরণ করেন তিনি।

আলোচনায় বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকেও বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছিল। 

#বাংলাদেশ_পাকিস্তান #দ্বিপক্ষীয়_সম্পর্ক #আন্তর্জাতিক_সহযোগিতা

চেকপোস্ট

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তাদের আগের বৈঠকগুলোর কথাও স্মরণ করেন তিনি।

আলোচনায় বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকেও বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছিল। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত