বাগেরহাটের রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ আয়োজন করে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড-এর সহযোগিতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং–মার্কেট এক্সেস ফর উইমেন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আরা খানম, প্রকল্প সমন্বয়কারী সৌরভ ভদ্র, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।
দিনের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয় এবং পরিবেশ সচেতনতা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নিজেদের সৃজনশীলতা প্রদর্শন করে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বাড়াতেই এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬