রাণীশংকৈল উপজেলাতে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও আধুনিক চাষাবাদ বিষয়ে কৃষকদের সচেতন করতে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধর্মগড় ইউনিয়নের চেংমারী-১ ব্লকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ কৃষিবিদ মো. আলা উদ্দীন শেখ। তিনি আধুনিক কৃষি প্রযুক্তি, রোগবালাই দমন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম। তিনি মাঠ পর্যায়ে কৃষি সেবা কার্যক্রম ও কৃষকদের বিভিন্ন সহায়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠ পর্যায়ে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬