মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পালিয়ে হাসপাতালে চিকিৎসা নেন ভুক্তভোগী

রাজশাহীতে সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের অভিযোগ

ছবি: চেকপোস্ট

রাজশাহীর বেলপুকুর এলাকায় এক সাধু বাবার আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে (৩৫) হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

মামলায় সাধু হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগীর স্বামীকে আসামি করা হয়েছে। অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ি পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামে। বাড়ির পাশেই তাঁর একটি আস্তানা রয়েছে, যেখানে নিয়মিত ভক্তদের আনাগোনা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি বাজারে নেওয়ার কথা বলে স্বামী তাঁকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় তাঁর হাত-পা বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে স্বামী তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে সুযোগ পেয়ে ওই নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর থানায় গিয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

#রাজশাহী #আইনশৃঙ্খলা #ধর্ষণ_মামলা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রাজশাহীতে সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

রাজশাহীর বেলপুকুর এলাকায় এক সাধু বাবার আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে (৩৫) হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

মামলায় সাধু হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগীর স্বামীকে আসামি করা হয়েছে। অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ি পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামে। বাড়ির পাশেই তাঁর একটি আস্তানা রয়েছে, যেখানে নিয়মিত ভক্তদের আনাগোনা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি বাজারে নেওয়ার কথা বলে স্বামী তাঁকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় তাঁর হাত-পা বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে স্বামী তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে সুযোগ পেয়ে ওই নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর থানায় গিয়ে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত