মাদকমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে ঝালকাঠির নলছিটিতে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সচেতন নাগরিক ও তরুণদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে মাদক, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তারা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চান। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।
এ উদ্যোগকে স্বাগত ও পূর্ণ সমর্থন জানিয়েছে পশ্চিম প্রেমহার যুব সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজকের মানববন্ধনের মাধ্যমে তারা মাদকবিরোধী এই মহৎ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই তরুণ সমাজকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সুন্দর আয়োজন সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬