নিজের ফেসবুক পোস্টে বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আসিফ আকমল। পোস্টে তিনি দাবি করেন, ৫ আগস্টের পরেও খালেদা জিয়া কিংবা তারেক রহমান প্রকাশ্যে কারও নাম উল্লেখ করে কটূক্তি করেননি, যা তিনি পারিবারিক শিক্ষা বলে উল্লেখ করেন।
তরুণ রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় অবস্থান ও ব্যক্তিত্ব বিবেচনায় রাখা উচিত। একই সঙ্গে তিনি গণহত্যা ও ফ্যাসিবাদের অভিযোগে অভিযুক্তদের বিষয়ে আলাদা হিসাব থাকার কথাও উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি ইঙ্গিতপূর্ণভাবে এক ক্রিকেটার, বিসিবি নির্বাচন, আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। যদিও পোস্টে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম সরাসরি উল্লেখ করেননি।
আসিফ আকমল দাবি করেন, তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে পরিকল্পিতভাবে মিডিয়ায় প্রচার চালানো হয়েছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রভাব বিস্তারের জন্য গোপনে বিভিন্ন তৎপরতা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়গুলো নিয়ে তারা উচ্চ আদালতে গেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ও আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার প্রস্তুতিও রয়েছে।
পোস্টের শেষাংশে আসিফ আকমল উল্লেখ করেন, তিনি এতদিন কারও নাম উল্লেখ করে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, কারণ তিনি শিষ্টাচারে বিশ্বাসী।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬