মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বস্তা ফেলে পালাল চোরাকারবারীরা

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি সিগারেট জব্দ

ছবি: চেকপোস্ট

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। সোমবার (১৮ মে ২০২৬) রাতে পরিচালিত এ অভিযানে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের চোরাচালানি সিগারেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বাঘাইছড়ির উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে কয়েকজন চোরাকারবারী মাথায় প্লাস্টিকের বস্তা বহন করে সীমান্ত এলাকা অতিক্রমের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তা থেকে ESSE Lights ব্র্যান্ডের ৩০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে বিদেশি সিগারেট, মাদক, কসমেটিকসসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্যের চোরাচালান সক্রিয় রয়েছে। তবে বিজিবির নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির কারণে এসব অপতৎপরতা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় বিজিবির অভিযান বৃদ্ধির ফলে চোরাকারবারীরা এখন অনেকটাই চাপে রয়েছে। এরপরও অবৈধ পণ্য পাচারের চেষ্টা অব্যাহত থাকায় নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

#বিজিবি #চোরাচালানবিরোধীঅভিযান #বাঘাইছড়ি

চেকপোস্ট

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি সিগারেট জব্দ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত