বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যানজট ও দুর্ঘটনা ঠেকাতে অভিযান

রাজশাহীতে আরএমপির বিশেষ চেকপোস্ট, ৯৬ মামলা

ছবি : চেকপোস্ট

রাজশাহী মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা করা হয়েছে। একই সময়ে ৫৭টি যানবাহন আটক করা হয়।

আরএমপি পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরএমপির পক্ষ থেকে চালক ও পথচারীদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

#রাজশাহী #আরএমপি #বিশেষচেকপোস্ট

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রাজশাহীতে আরএমপির বিশেষ চেকপোস্ট, ৯৬ মামলা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা করা হয়েছে। একই সময়ে ৫৭টি যানবাহন আটক করা হয়।

আরএমপি পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরএমপির পক্ষ থেকে চালক ও পথচারীদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত