আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মঞ্জুরুর রহমানের উদ্যোগে মোটরসাইকেল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মোটরসাইকেল গণসংযোগ শুরু হয়। পরে দীঘিরপাড়, তালতলা চকগোনা,বেলাই, কালেখারবেড়,প্রসাতনগর কাপাসডাঙ্গা, রাজনগর, ও বড় দুর্গাপুরসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে গণসংযোগ শেষ হয়।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মঞ্জুরুর রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন কথা ও সমস্যার বিষয়ে খোঁজ নেন। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকরা তার সঙ্গে ছিলেন।
মোঃ মঞ্জুরুর রহমান ৫ নং রাজনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বর্তমানসহ তিনবার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। গণসংযোগকালে তিনি ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বলেন,৫ নং রাজনগর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে মোঃ মঞ্জুরুর রহমান দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন। গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়।
গণসংযোগ শেষে মোঃ মঞ্জুরুর রহমান শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬