শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মশক নিধন অভিযান

ছবি: চেকপোস্ট

ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শুরু হয়েছে। দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার সকাল ১০টায় কালাই পৌরসভা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। 

পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী নির্বিচ্ছিন্নভাবে কাজ করবে। ডেঙ্গু প্রতিরোধে ও মশক নিধনে পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। পাশাপাশি বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকায় যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ বলেন, প্রতি সপ্তাহে একটি করে ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা- আবর্জনা অপসারণ ও মশক নিধন করা হবে। পৌরসভার নাগরিকদের প্রতি আহ্বান জানাই ডেঙ্গু বিস্তার না করে সেজন্য বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কালাই পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে চাই। কালাই পৌরসভায় ডেঙ্গুর প্রাদুর্ভাব তেমন নেই তারপরেও সবাইকে সচেতন থাকতে হবে, যেন ডেঙ্গু বিস্তার না করতে পারে। 

কর্মসূচিতে কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপি নেতা শামীম তালুকদার ও রেজাউল মন্ডল, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির অধ্যক্ষ ওমর ইবনে আব্দুল আজিজ তালুকদার এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং কালাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীররা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মশক নিধন অভিযান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত