রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ধামইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইউক্যালিপটাসের চারা উৎপাদন, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

ছবি: সাংবাদিককে হুমকিদাতা রুহুল আমীন স্বপ

নওগাঁর ধামইরহাটে সরকারি নির্দেশ তোয়াক্কা না করে অবাধে নিষিদ্ধ ও পরিবেশ ধ্বংসকারী ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রির অভিযোগ উঠেছে। 

৩ নম্বর আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর বাজারে অবস্থিত ‘মাওয়া নার্সারি’ (নিবন্ধন নং-০০০৩)-তে এ কর্মকাণ্ড চালানো হচ্ছে। সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের বেধে রেখে হত্যার হুমকি দেওয়া এবং ক্যামেরা কেড়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ শতাংশ জমিতে পরিবেশের জন্য চরম ক্ষতিকর নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন করছেন মাওয়া নার্সারির মালিক মোঃ. রুহুল আমীন স্বপন। ইতিপূর্বে একই অপরাধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে তাঁকে জরিমানা করা হয়েছিল। 

কিন্তু আইনি কোনো পদক্ষেপকে গুরুত্ব না দিয়ে তিনি পুনরায় বিপুল পরিমাণ ক্ষতিকর চারা উৎপাদন ও বাজারে ছড়িয়ে দিচ্ছেন।ঘটনার বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, নিষিদ্ধ চারা উৎপাদনের বিষয়ে জানতে স্থানীয় সাংবাদিকরা রঘুনাথপুর বাজারে মাওয়া নার্সারিতে যান। 

অনুসন্ধানী তথ্য সংগ্রহের একপর্যায়ে নার্সারির মালিক মো. রুহুল আমীন স্বপন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সাংবাদিকদের উপস্থিতিতে প্রকাশ্যে বলেন, “আমি চারা উৎপাদন করব এবং বিক্রি করব, আপনাদের যা করার আছে করবেন।

”একপর্যায়ে রুহুল আমীন স্বপনের নির্দেশে তাঁর কর্মচারীরা সাংবাদিকদের চারদিক থেকে ঘিরে ফেলে। তারা সাংবাদিকদের জোরপূর্বক বেধে রাখার চেষ্টা করে, হাতের ক্যামেরা কেড়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।

 এ সময় স্বপন সাংবাদিকদের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, “আমার নার্সারিতে আর একবার ঢুকলে বা এ নিয়ে কোনো সংবাদ প্রকাশ করলে তোদের মেরে ফেলে দেব।”

সাংবাদিকদের ওপর সন্ত্রাসী কায়দায় এমন হুমকি ও অপেশাদার আচরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ। অবিলম্বে অভিযুক্ত নার্সারি মালিক ও জড়িত কর্মচারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ধামইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সরকারি নিয়ম অমান্য করে নিষিদ্ধ গাছের চারা উৎপাদন করা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দ্রুত সেখানে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

চেকপোস্ট

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইউক্যালিপটাসের চারা উৎপাদন, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত