খুলনা মহানগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের দিকে হরিনটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
নিহত আজমল ওরফে আযম চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহানআলী হলের বিপরীত গলির আকিবের বাড়ির পঞ্চমতলার একটি মেসের ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
হরিনটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে মৃত্যু নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
স্থানীয়রা ঘটনা সম্পর্কে পরিস্কার কোন ধারনা দিতে পারছে না। তবে মৃত যুবক নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানাগেছে। তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬