কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন ও সদস্যসচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজের পরদিন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
শোকবার্তায় কুবি শিক্ষক সমিতি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬