আট দফা দাবি বাস্তবায়ন না হলে তা এক দফায় পরিণত হতে পারে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের মাটিডালী এলাকায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ওই কর্মসূচিতে আট দফা দাবি তুলে ধরা হয়েছে।
মামুনুল হক বলেন, সংবিধান সংস্কারের নামে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করা হলে তা মানুষ মেনে নেবে না। গণভোটের গণরায় কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে উপেক্ষা করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে করা অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। প্রতিশ্রুতি থেকে সরে গেলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মামুনুল হক বলেন, ১১ দলীয় ঐক্যের আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফায় ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ হচ্ছে। বিরোধী দলগুলোর সঙ্গে কার্যকর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমরা আট দফা দাবি নিয়ে লংমার্চ করছি। যদি আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, আট দফা এক দফায় পরিণত হবে, ইনশাআল্লাহ।
১১ দলীয় ঐক্যের এ লংমার্চে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ বিভিন্ন দাবি রয়েছে।
বগুড়ার মাটিডালী পথসভা শেষে লংমার্চের গাড়িবহর রংপুরের দিকে যাওয়ার কথা রয়েছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬