রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের শুঁকনো ছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন।
শনিবার (৯ মে ২০২৬) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন লেত্তবাপ চাকমা (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এলাকায় ইউপিডিএফের কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন। দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপিডিএফের অভিযোগ, ঠ্যাঙাড়ে মুখোশ বাহিনী’র একটি সশস্ত্র দল এ হামলা চালিয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলটি দুর্গম সীমান্তবর্তী এলাকায় হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পৌঁছাতে কিছুটা সময় লাগে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ বাড়ছে। চলতি মাসেই বিভিন্ন স্থানে একাধিক গুলির ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে, যা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। ইউপিডিএফও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬