রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

যাত্রাবাড়ীতে পুলিশের চিরুনি অভিযান

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, এক রাতে গ্রেফতার ২৯ জন

যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার ১৮ মে যাত্রাবাড়ী থানা পুলিশের একাধিক টিম এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে। এ সময় নিয়মিত মামলা, পুরাতন মামলা, গ্রেফতারি পরোয়ানা এবং মোবাইল কোর্টের আওতায় অভিযুক্তদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৭ জন, পুরাতন মামলার ৭ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলাম রাব্বি, ইমন, মোহাম্মদ অলী, রোকন, জাহিদ হাসান, ফিরোজ গাজী, শাহাদাত হোসেন নয়ন, বিল্লাল, রশিদ, জাবেদ বেপারী, জুলহাস আকন, শান্ত, নাঈম, জুবায়ের, লিংকন, ছালাম মল্লিক, সুরাইয়া বেগম, জাহিরুল ইসলাম, আমির হোসেন, অনিক, সম্রাট, আবু বকর তালুকদার, আরিয়ান ইসলাম আরিফ, সাব্বির ওরফে বুলেট, আলিফ, সামির, রবিউল ইসলাম, সোহেল ও আবু সালেহ রাফি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

#ঢাকা_ক্রাইম #যাত্রাবাড়ী #পুলিশ_অভিযান

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান, এক রাতে গ্রেফতার ২৯ জন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার ১৮ মে যাত্রাবাড়ী থানা পুলিশের একাধিক টিম এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে। এ সময় নিয়মিত মামলা, পুরাতন মামলা, গ্রেফতারি পরোয়ানা এবং মোবাইল কোর্টের আওতায় অভিযুক্তদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৭ জন, পুরাতন মামলার ৭ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলাম রাব্বি, ইমন, মোহাম্মদ অলী, রোকন, জাহিদ হাসান, ফিরোজ গাজী, শাহাদাত হোসেন নয়ন, বিল্লাল, রশিদ, জাবেদ বেপারী, জুলহাস আকন, শান্ত, নাঈম, জুবায়ের, লিংকন, ছালাম মল্লিক, সুরাইয়া বেগম, জাহিরুল ইসলাম, আমির হোসেন, অনিক, সম্রাট, আবু বকর তালুকদার, আরিয়ান ইসলাম আরিফ, সাব্বির ওরফে বুলেট, আলিফ, সামির, রবিউল ইসলাম, সোহেল ও আবু সালেহ রাফি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত