গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নামবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হালদার।
অভিযানে বেরুয়া গ্রামের একটি নামবিহীন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটির মালিক বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের আঃ রহেদের ছেলে মো. আলম শেখ (২৮)-কে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নকল পণ্য উৎপাদন করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় বাংলা মদ ও গাঁজা সেবনের দায়ে তিনজনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মৃত আঃ কাদির হোসেনের ছেলে মোবারক হোসেন (৫১), চড়েরখোলা গ্রামের মৃত সেলেন পালমার ছেলে সুহৃদ পালমা (৪১) এবং সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইকবাল (৪৩)।
তাদের মধ্যে দুইজনকে ৩০ দিন করে এবং একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তিনজনকে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬