সরকারি ছুটির দিনেও পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে তিনি উপজেলা পরিষদ ক্যাম্পাসে নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছেন।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রশাসনিক দায়িত্বের বাইরে এসে তিনি উপজেলা পরিষদের ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বাড়াতে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলা ক্যাম্পাসকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে এই উদ্যোগ নেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রশাসনিক ভবনের আশপাশ ও খালি প্রাঙ্গণে আম, জামসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
ইউএনও জিল্লুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে এবং দেশকে সবুজে আচ্ছাদিত করতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সরকারি ছুটির দিন হলেও দায়িত্ব থেমে থাকে না। পরিবেশের কল্যাণে ছোট ছোট উদ্যোগই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অবদান রাখতে পারে।”
তিনি আরও বলেন, একটি বাসযোগ্য, সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
ছুটির দিনেও একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার এমন কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা ও পরিবেশবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সচেতন মহল।
ইউএনও জিল্লুর রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, এমন কার্যক্রম অন্যদেরও পরিবেশ রক্ষায় উৎসাহিত করবে।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬